বিসমিল্লাহির রাহমানীর রাহীম। আমি নুর মোহাম্মদ হেলালী, প্রতিষ্ঠাতা প্রধান
শিক্ষক, এওয়াজপুর মাধ্যমিক বিদ্যালয়, চরফ্যাশন, ভোলা। অত্র এওয়াজপুর
ইউনিয়নে মাধ্যমিক স্তরের কোন প্রতিষ্ঠান না থাকায় বিগত ১৯৯৫ ইং সালে
প্রতিষ্ঠানটি এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠা করি। অত্র এলাকার শিক্ষার মান
এত নিম্ন ছিল যে, ৫ম শ্রেনী পাস করার পর ৫% ছাত্র/ছাত্রী লেখা পড়ার সুযোগ
থাকলেও বাকী সকল ছাত্র/ছাত্রী লেখা পড়ার থেকে বঞ্জিত হত। এমতাবস্থায়
শিক্ষার মান উন্নয়নে জাতী গঠনের নিমিতে অবহেলিত এলাকার ছেলে-মেয়ের শিক্ষা
গ্রহনে অধিকার মনে করে অত্র এওয়াজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গজারিয়া-শশীভূষন
রোড সংলগ্ন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। যার ফলে অত্র এলাকায় ছেলে-মেয়েদের
পড়া-লেখার সুযোগ হয়। প্রতিষ্ঠানটি ০১/০১/১৯৯৬ ইং সালে নিম্ন মাধ্যমিক
স্তরে স্বীকৃতি লাভ করে। ২০০১ সালে উপ-পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
অধিদপ্তর, বরিশাল, পরিদর্শন পূবক নবম ও দশম শ্রেনী খোলার বিশেষ অনুমতি দেন।
যার ফলে ২০০৪ সাল থেকে প্রতিষ্ঠানটি নিজস্ব প্রতিষ্ঠানের নামে এস.এস.সি
পাবলিক পরীক্ষায় আংশ গ্রহন করে ২০০৭ সাল পর্যন্ত চলে। অতপর ০১/০১/২০১৪ ইং
সালে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক মাধ্যমিক পাঠদান অনুমতি লাভ করে। ২০১৬ ইং
সাল থেকে নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে এস.এস.সি পরিক্ষায় অংশ গ্রহন করে
আসছে। পতিষ্ঠানটির এস.এস.সি পরিক্ষার ফলাফল সন্তোষজনক। ২০১৯ ইং সালে
মাধ্যমিক একাডেমিক স্বাকৃতির আবেদন করলে বর্তমানে প্রক্রিয়াধীন আছে।
বর্তমানে ছাত্র/ছাত্রীর সংখ্যা ৩৩০ জন, শিক্ষক/ কর্মচারীর সংখ্যা ১৩ জন।
গ্রামীন এলাকায় মনোরম পরিবেশে সুদক্ষ কমিটি ও সুযোগ্য শিক্ষক মন্ডলী দ্বারা
বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। আমি বিদ্যালয়টির শিক্ষার মান উন্নয়ন সহ
সার্বিক মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ........